টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৩লাখ ৫হাজার ১শ ২০পিস ই*য়া*বা উদ্ধার ; রো*হি*ঙ্গা নাগরিক আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন / ফরিদুল আলম : টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা গত ৫দিনে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩লাখ ৫হাজার ১শ ২০পিস ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়, গত ২৮জানুয়ারী রাত সোয়া ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির একটি টহল দল মাদকের চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে কেওড়া বনে অভিযান চালিয়ে গাছের গোড়ায় অভিনব কায়দায় লুকানো কার্টুন হতে ১০কার্ড তথা ১লাখ পিস ইয়াবার চালান জব্দ করে। যার বাজার মূল্য ৩ কোটি টাকা।

গত ২রা ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টারদিকে দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা একটি সিএনজি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী চালিয়ে ২হাজার ২শ ২০পিস ইয়াবা ও তার ব্যবহৃত মুঠোফোনসহ ২৪নং লেদা এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/৫০ এর বাসিন্দা রহমত উল্লাহর পুত্র জানে আলম (১৯) কে গ্রেফতার করে। যার বাজার মূল্য ৬লক্ষ ৬৬হাজার ৫শ টাকা।
অপরদিকে একই দিন সন্ধ্যা সোয়া ৭টারদিকে সাবরাং বিওপির বিশেষ টহল দল আলুগোলার প্রজেক্ট নামক এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা ২/৩জন লোককে ধাওয়া করে তাদের ফেলে যাওয়া ৪টি পুটলা হতে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য ৬লক্ষ টাকা।
এছাড়া একই দিন রাত ৮টারদিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা শহরগামী শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে সীটের নীচে পরিত্যক্ষ অবস্থায় মালিকবিহীন ২হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ৮লক্ষ ৭০হাজার টাকা।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) জানান, ইয়াবাসহ আটক এফডিএমএন সদস্যকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে এবং মালিকবিহীন ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###