প্রকাশিত হ্নীলাতে আপন বড় ভাইকে ভিটে ছাড়া করার অভিযোগ শীর্ষক সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : গতকাল ১০ডিসেম্বর ওয়ান নিউজ ডটকম বিডি অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত “হ্নীলাতে আপন বড় ভাইকে ভিটে ছাড়া করার অভিযোগ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা ছোট ভাই-বোনদের পৈত্রিক সম্পত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত করার হীন চেষ্টা ছাড়া কিছুই না।

প্রকৃত ঘটনা হচ্ছে, আমার পিতা নুরুল মোস্তফা ২৮-১১-২০১০সালে দক্ষিণ হ্নীলা মৌজায় সাফ কবলা ক্রমিক নং-৩৭৩৬, বহি নং-১, দলিল নং-৩৭২৬ মূলে রফিকুল মোস্তফাকে ৮শতক এবং আমি আজিজুল মোস্তফাকে ৬শতক জমি একটি দালানবিহীন পোষের ঘরসহ লিখে দেন। আমার নামে লিখে দেওয়া ৬শতকসহ আমার পিতার অবশিষ্ট জমি অন্য ওয়ারিশগণকে না দিয়ে পিতার ঘরসহ রফিকুল মোস্তফা সাঙ্গ-পাঙ্গ ও বিশেষ বাহিনী নিয়ে জোর পূর্বক ভোগ দখল করে আসছে। আমি ও অন্যান্য ওয়ারিশগণ এই জমি দাবী করলে সামনে থেকে রাস্তার পাশে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে বেড়ালেও রাস্তার পাশে প্রকৃতপক্ষে আমার পিতার ভোগদখলীয় কোন জমি ও ঘর ছিলনা। যা আত্নীয়-স্বজন ও প্রতিবেশীরা সবাই অবগত রয়েছেন। আমি বর্তমানে যে জমিতে অবস্থানে রয়েছি সেই জমির প্রকৃত মালিক রেজাউল মোস্তফা। রেজাউল মোস্তফা কর্তৃক বিগত ২৫-০৫-২০১৪ইং সালের এর্টনী পাওয়ারমূলে রয়েছি। যা মোঃ কামাল ও শফিক আহমদ থেকে রেজাউল মোস্তফা ক্রয়কৃত জমি। বর্তমানে রফিকুল মোস্তফার জবরদখল করে ভোগীয় বসত-ভিটা আমার পিতার ঘর। আমার পিতা চট্টগ্রাম শহরে চলে যাওয়ার পর থেকে এই ঘর পিতা ও আমি ভাড়া দিয়ে আসছিলাম। যার তথ্য-প্রমানাদি আমার নিকট সংরক্ষিত আছে। আমার মিরাজী সম্পত্তি দাবী করলে রফিকুল মোস্তফা এবং আমার মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এই মতবিরোধের সুত্রধরে ০৮-১১-২০১৭ইং পরিকল্পিতভাবে পানীয় টিউবওয়েলে এসিড ঢেলে আমি ও আমার পরিবারকে প্রাণে মারার চেষ্টা চালিয়েছে। যা থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। যা স্থানীয় ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল। এরপর আত্নীয়-স্বজনের মধ্যস্থতায় এবং রফিকুল মোস্তফা আপোসের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মামলা থেকে রক্ষা পাওয়ার কৌশল অবলম্বন করেন। কিছুদিন যাওয়ার পর তিনি আপোস না করেই উল্টো আমার প্রাপ্য জমিতে ভাড়াটে লোকজন ও পেশীশক্তির দাপটে অবস্থান নেয়। মাঝে-মধ্যে আমি ও আমার পরিবারকে প্রাণে মারার হুমকি-ধমকি দিতে থাকে। আমি নিরীহ এবং শান্ত প্রকৃতির হওয়ায় বড় ভাইয়ের সাথে বিবাদে জড়াতে চাইনি বলেই মামলা-মোকদ্দমার আশ্রয় নেয়নি। আমি তার নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাংচুর করেছি মর্মে মিথ্যা অভিযোগ তুলেছেন সম্পূর্ণ কাল্পনিক,বানোয়াট ও ভিত্তিহীন। আমাদের অপর মায়ের বোন হামিদা ও ভাই রেজাউল মোস্তফার পৈত্রিক সম্পত্তি তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন বলেছেন। তিনি আমাকে তাদের অংশ বুঝিয়ে দেননি। প্রকৃতপক্ষে তিনি জবরদখল পূর্বক ভোগ করে আসছে। তারা উক্ত জমি দাবী করলে তাদেরকে হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছে।
262179900 430132152097676 1970415142558915521 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অপরদিকে তিনি ১৯-০৩-২০১৮ইং এর এর্টনী পাওয়ারমূলে বোন শাহেদা বেগম, ফরজানা বেগম ও নাজমা পারভীন থেকে যে জমি নিয়েছে বলে দাবী করছেন তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত জমি আমাদের মায়ের মিরাজী সম্পত্তি থেকে পাওয়া হ্নীলা ষ্টেশনের আরকান সড়কের পশ্চিমে এবং হোটেল সিকদার প্লাজার দক্ষিণ পাশে নির্মানাধীন মার্কেট। যা দক্ষিণ হ্নীলা মৌজার আরএস খতিয়ান নং-১২৫৬, আরএস দাগ-৩৮২৭। এই জমিকে তিনি সুকৌশলে হ্নীলা মগপাড়ায় বসত-ভিটার জমি আখ্যা দিয়ে ভাই-বোনদের মতবিরোধ লাগিয়ে ঝগড়ার সৃষ্টি করেছেন। তার এই অপকর্ম ফাঁস হওয়ায় ক্ষুদ্ধ এবং লোভের বশীভূত হয়ে চলতি ০৭-১২-২০২১ইং রাত পৌনে ১১টারদিকে আমি বাড়িতে না থাকার সুযোগে তার বাহিনী নিয়ে আমার ঘরে হামলা চালিয়ে আমার ৫বছর বয়সী মেয়ে আফিয়া বিনতে আজিজকে পায়ে রক্তাক্ত এবং স্ত্রীকে মারধর করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এরপর তিনি আমাকে বিভিন্ন প্রশাসন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিয়ে আসছে। আমি এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করে আমাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টনের জন্য সকলের নিকট উদাত্ত আহবান জানাচ্ছি।

আমাকে সামাজিকভাবে হেয়পন্ন করার কুমানসে প্রকাশিত সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমাদের প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবাদকারী :
আজিজুল মোস্তফা
পিতা-মরহুম নুরুল মোস্তফা
মগপাড়া, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। ###