হুমায়ূন রশিদ : হ্নীলা বাসষ্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী কালু সওদাগর পবিত্র ওমরাহ পালনে গিয়ে ইন্তেকাল করেছেন।
জানা যায়, ৫ ফেব্রæয়ারী ভোর ৬ টারদিকে সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র ওমরাহ পালনে গিয়ে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত মোহাম্মদ রেজার ২য়পুত্র মোঃ জাইনুর আলম প্রকাশ কালু সওদাগর (৫৭) বাসায় আলাপচারিতার পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। নছিহত অনুযায়ী মরহুমকে সৌদি আরবে দাফন করা হবে।
মরহুম কালু সওদাগর হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদের যুগ্নসাধারণ সম্পাদক সরওয়ার কামালের পিতা। তাঁর মৃত্যুতে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি মোঃ রফিক ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি চলতি মাসের পহেলা ফেব্রæয়ারী ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর হতে স্বপরিবারে পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে সৌদিয়া গমন করেন। তার সংসারে ৪ ছেলে ও ১ মেয়েসহ ভাই-বোন, আতœীয়-স্বজন এবং গুণগ্রাহী রয়েছে।
