হোয়াইক্যং কাটা খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি, সভাপতি নুরুল আমিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটি ( এসএমসি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বিদ্যালয়ের দাপ্তরিক কক্ষে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্রতিনিধি জালাল আহমদ মেম্বার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি শাহাবুদ্দিন, দাতা সদস্য নুরুল আমিন সিকদার, শিক্ষানুরাগী ইকবাল উদ্দীন সিকদার( পুরুষ), জোসনা আকতার( মহিলা), অভিভাবক প্রতিনিধি আবু তাহের (কাটাখালী) , রমজান আলী ( মনিরঘোনা) , মনোয়ারা বেগম (খারাংগাঘোনা), রোকসানা আকতার(ডেইলপাড়া), বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিন খুকী, মোস্তাক আহমদ, মোশরেফা আকতার, পারভীন আকতার ও অফিস সহকারী আবু তাহের প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে নুরুল আমিন সিকদার সভাপতি ও আবু তাহের সহ সভাপতি নির্বাচিত হয়।
এতে বক্তারা বলেন নব গঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার জন্য শিক্ষকদের উপস্থিতি ও শ্রেণী পাঠদান নিশ্চিত করার তাগিদ দেন।
সভায় নব নির্বাচিত সভাপতি বলেন, নব গঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম জোরালো করতে সকল শিক্ষকগণের পরামর্শে যাবতীয় কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি এই কমিটি বিদ্যালয়ের শাসকের কাজ না করে সেবক বা সহায়ক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষক, এসএমসি কমিটি,শিক্ষার্থী সহ সকল অভিভাবকদের সাথে মিলেমিশে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ তৈরী করার কথাও বলেন।