হ্নীলায় এসএ বিগ স্পোর্টস এন্ড প্রিন্টিং হাউসের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : উপজেলায় যাবতীয় ক্রীড়া জগতের সামগ্রী বিক্রয় ও উপকরণাদি সরবরাহের অঙ্গিকার নিয়ে হ্নীলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এসএ বিগ স্পোর্টস এন্ড প্রিন্টিং হাউসের।
2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৪নভেম্বর বিকাল আড়াই টারদিকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুব মোরশেদ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই ক্রীড়া সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী, টেকনাফ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক রূপসীগ্রামের টেকনাফ সংবাদদাতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দোকানের প্রোপাইটর সাইফুল ইসলাম বদি, মোঃ আবছারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন চালু হওয়া এই দোকানে জার্সি বøগ, মগ প্রিন্ট, ক্যাপ প্রিন্ট, ক্যাশ মেমো, ভিজিটিং কার্ড, সভা ও বিয়ের চিঠি, সীলমোহর প্রস্তুত, ব্যানার তৈরী করে স্বল্প সময়ে ডেলিভারী দেওয়া হয়। ক্রীড়ামোদী ভাইয়েরা যাবতীয় ক্রীড়া সামগ্রীর জন্য মোবাইল নং-০১৮৬৫-৭৯৮৬৭৯ ; ০১৮৫৮-৪৯৪০০৪ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উদ্বোধক মাহবুব মোরশেদ বলেন, টেকনাফের প্রত্যন্ত এলাকায় খেলাধূলার বিস্তারে ক্রীড়া সামগ্রীর গুরুত্ব রয়েছে। তাই যতদূর সম্ভব সূলভ মূল্যে ক্রীড়া সামগ্রী সরবরাহ করে ক্রীড়া উন্নয়নে ভূমিকা পালন করতে পারেন। ###