হুমায়ূন রশিদ : টেকনাফের নয়াপাড়া রেজি: ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দেশীয় লম্বাবন্দুকসহ দূধর্ষ সন্ত্রাসী খালেক গ্রুপের দুই ডাকাতকে আটক এবং গত ৪দিনধরে অপহরণের শিকার হওয়া রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করেছে।
সুত্র জানায়, ৪ঠা নভেম্বর (বৃহস্পতিবার) ভোররাত সাড়ে ৩টারদিকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত ১৬ এপিবিএন এএসপি মোঃ তারেক সেকান্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল আই বøকের কবর স্থানের ইটের রাস্তার উপর ডাকাত খালেক গ্রুপের ৭/৮ জনের একটি দল ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায়। এসময় ১টি একনলা বন্দুক ও ২টি স্টীলের চাকুসহ পশ্চিম লেদার কাদের হোছন প্রকাশ বেলা কাদেরের পুত্র সন্ত্রাসী মোঃ নুর (৩৭) এবং মালেয়শিয়া প্রবাসী রোহিঙ্গা রফিকের পুত্র মোঃ জোবায়ের (১৯) কে আটক করে। দীর্ঘদিন ধরে তারা ক্যাম্প ও পাশর্^বর্তী এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইন-শৃংখলা পরিপন্থি বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত ।
অপরদিকে সকাল সাড়ে ১০টারদিকে একই ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা রোহিঙ্গা যুবক অপহরণের খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে স্বশস্ত্র দূবৃর্ত্তদের হাতে অপহৃত ই-ব্লকের ৯৪৩ নং শেডের ৪-৫ নং রোমের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র আব্দুল নবী (২১) কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এরপর তাকে সংশ্লিষ্ট মাঝির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য, তাকে গত ৩০অক্টোবর স্বশস্ত্র দূবৃর্ত্তরা অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।
এই ব্যাপারে কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, অস্ত্র ও চাকুসহ আটক ডাকাত খালেক গ্রæপের সদস্যদের সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করে অপহৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। ###
