নয়াপাড়া ক্যাম্পে অপহরণকালে ভিকটিম উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে অজ্ঞাত দূবৃর্ত্ত কর্তৃক যানবাহনযোগে রোহিঙ্গা অপহরণের চেষ্টাকালে ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে।

সুত্র জানায়,৩০ অক্টোবর (শনিবার) দুপুর সাড়ে ১২টারদিকে নয়াপাড়া এক্সটেনশন ক্যাম্প-২৬ মরহুম আবু বক্কর মেম্বারের রাস্তার মাথা হতে অজ্ঞাত কয়েকজন দূবৃর্ত্ত একই ক্যাম্পের ব্লক-এইচ/৩ এর বাসিন্দা সলিম উল্লাহর পুত্র মোঃ হাশিম উল্লাহ (২৮) কে অজ্ঞাত ৩জন সন্ত্রাসী অপহরণ করে সিএনজি যোগে হ্নীলা বাজারের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন গাড়িযোগে ভিকটিম উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার করার লক্ষে তাদের পিছু নেয় । এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃত ব্যক্তিকে লেদা বাজারের ১শ গজ পশ্চিমে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। তখন নয়াপাড়া এপিবিএন ভিকটিমকে উদ্ধার করে নিজ হেফাজতে নেয়।

কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, উদ্ধাকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ঘটনায় জড়িত দূবৃর্ত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ###