শাহপরীর দ্বীপ সীমান্ত হতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্ট হতে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করেছে।

সুত্র জানায়,৩০ অক্টোবর (শনিবার) ভোররাত আড়াই টারদিকে টেকনাফ ২বিজিবির শাহপরীরদ্বীপ বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান অনুপ্রবেশের খবর পেয়ে দক্ষিণ জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি কাঠের নৌকায় ২জন দুস্কৃতকারী শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে। তখন বিজিবি টহল দল তাদেও চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। নৌকাটি কাছে এলে দুস্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১টি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দিয়ে পিছুটান দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। এরপর বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩কোটি টাকা মূল্যমানের ১লাখ পিস ইয়াবার চালান পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, জব্দকৃত মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###