আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী এলাকায় পরকীয়ার জড়িয়ে অন্ধ প্রতিবন্ধীর ২ সন্তানের স্ত্রীকে নিয়ে লাপাত্তা আব্দুল আমিন নামক আরেক দু’সন্তানের জনক।আব্দুল আমিন উত্তর শিলখালী এলাকার নুরুল আলম প্রকাশ পাঠানের ছেলে।সামনের ইউপি নির্বাচনে সেই মেম্বার পদপ্রার্থী হিসাবে প্রচারণা চালিয়েছে।
বৃহস্পতিবার(২৮ অক্টোবর) দুপুরে এনজিও মিটিংয়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেনি রুমানা।এদিকে দুধের শিশু দুধের তৃষায় মায়ের জন্য কান্না করে মোর্চা যাচ্ছে।তাদের দুজনের সঙ্গে গোপনে দীর্ঘ দিন ধরে পরকিয়া চলে আসছে বলে এলাকা সুত্রে জানা গেছে।
এর আগে গোপনে দেখা করতে গেলে স্বামী কামাল উদ্দিনের টের পেয়ে লাপাত্তা আব্দুল আমিনের বিরুদ্ধে স্থানীয় গণমান্য মানুষের নিকট শালিস দিলে পরবর্তীতে যোগাযোগ না করার মর্মে ক্ষমা করা হয় তাকে।
পরকীয়ায় আসক্ত আব্দুল আবদুল আমিনের পিতা নুরুল আলম জানান,”আবদুল আমিন এই মেয়ে টা নিয়ে পালিয়ে গেছে এটা নিশ্চিত। তার একটা টমটম ১লাখ ৫ হাজার টাকায় বিক্রি করে মূলত রুমানা আক্তারকে নিয়ে পালিয়ে গেছে।এদিকে আমার ছেলের বউসহ দুজন সন্তান রয়েছে।এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তার কারণে দুটা সংসার ধ্বংস হয়ে যাবে”।
অন্ধ প্রতিবন্ধী মৌলভী লাপাত্তা মেয়ের স্বামী কামাল জানান,” দুপুরের পরে এনজিওর মিটিংয়ের কথা বলে বের হয়ে আর আসেনি দুধের বাচ্চা নিয়ে আমি বিপাকে পড়ছি।বাচ্চা গুলো মায়ের জন্য কান্না করতেছে।তাই বাচ্চাদের দিকে থাকিয়ে তাদের ফিরিয়ে আনতে প্রশাসনসহ সচেতন মহলের সহায়তা কামনা করছেন”। টেকনাফে করছেন”।
