টেকনাফ প্রেসক্লাবের সংস্কার কাজ পরিদর্শনে পৌর মেয়র ও দাতা প্রতিনিধি দল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ প্রেসক্লাব নিয়ে সব চক্রান্ত ছিন্ন করে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির আন্তরিকতায় টেকনাফ প্রেসক্লাবের সংস্কার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই সংস্কার কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র হাজী মোঃ ইসলামসহ দাতা প্রতিনিধি দল।
tp 1 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
গত ২৭ অক্টোবর (বুধবার) বিকাল ৪ টারদিকে টেকনাফ প্লেসক্লাবের ভবন সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, ইউএনএইচসিআর লাইফলীহুড অফিসার সুব্রত কুমার, ইউএনএইচসিআর লাইভলীহুডের সহকারি অফিসার আবদুল্লাহ আল নাহিদ রাজু, কোস্টট্রাস্টের ইমপ্রুভিং সোশ্যাল কোয়েশন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, এনজিও ফোরামের ইঞ্জিনিয়ার কামরুজ্জামানসহ একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ প্লেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইন, সাবেক সহসভাপতি আশেক উল্লাহ ফারুকী, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, আব্দুল্লাহ মনির, যুগ্ন সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আব্দু রহমান, ক্রীড়া সম্পাদক আবুল আলী, দপ্তর সম্পাদক কায়ছার পারভেজ চৌধুরী, পৌর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আমান উল্লাহ কবির, শাহ আলম, ক্রাইম রিপোর্টার সোসাইটির শহিদ উল্লাহ প্রমুখ।
tp 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় পৌর মেয়র হাজী মোঃ ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশ ও সমাজকে এগিয়ে নিতে সৎ ও উন্নয়ন সাংবাদিকতার বিকল্প নেই। সবার আগে দেশ। দেশকে ভালবাসুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদক চোরাচালানে জড়িতদের মুখোশ উম্মোচন, অনিয়ম-দূর্নীতি,বৈষম্য, বাল্য বিয়ে, যৌতুক প্রথা,সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের কথা এবং উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার উপর গুরুত্বরোপ করেন। সুতরাং নির্দিষ্ট কারো এজেন্ডা বাস্তবায়ন না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানানো হয়।