চাকমারকূল ক্যাম্প থেকে আরসা সন্ত্রাসী সুরত আলম আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফে ২১নং চাকমারকূল ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে আরসা সন্ত্রাসী সুরত আলমকে আটক করেছে।

সুত্র জানায়,২৬অক্টোবর (মঙ্গলবার) দুপুর আড়াইটায় টেকনাফের ২১নং চাকমারকূল ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আরসা জিম্মাদার সুরুত আলমসহ অজ্ঞাতনামা ২/৩জন সদস্য অবস্থানের খবর পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করে বøক-ই/২ এর ১৬১নং রোম হতে মৃত নুর মোহাম্মদের পুত্র রোহিঙ্গা সন্ত্রাসী সুরুত আলম (২৮) কে গ্রেফতার করা হয়।

কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,আটককৃতকে টেকনাফ মডেল থানায় কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###