আসছেন আলামা শাহ্ আহমদ শফী: ৪, ৫ মার্চ কক্সবাজারে শানে রেসালত সম্মেলন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
আগামী ৪ ও ৫মার্চ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলন। প্রধান মেহমান হিসেবে দাওয়াত গ্রহণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আলামা শাহ আহমদ শফী (দা.বা.)। তাশরীফ আনবেন, মহাসচিব আলামা জুনাইদ বাবুনগরীসহ বরেণ্য ওলামা-মশায়েখ। এ শানে রেসালাত সম্মেলনকে কেন্দ্র করে জেলার দ্বীন অনুরাগী জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলা জুড়ে চলছে দাওয়াতি তৎপরতা ও প্রস্তুতিমূলক কার্যক্রম। এরই অংশ হিসাবে জেলা হেফাজত ইসলামের এক প্রতিনিধি দল সদর উপজেলায় সফর করেন। জেলা সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের নেতৃত্বে সফরকারী প্রতিনিধি দলের মধ্যে ছিলেন জেলা অর্থ-সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা সাইফুল ইসলাম। সফরকালে প্রতিনিধিবৃন্দ জামিয়া এমদাদিয়া পোকখালীর সদরে মুহতামিম মাওলানা মোখতার আহমদ, জোয়ারিয়ানালা এমদাদুল উলূম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আবু বকর ছিদ্দিক, ধলিরছড়া আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শাহেদ নুর, খুরুস্কুল তালিমুদ্দীন মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদ উলাহ হাসান, চৌফলদন্ডী নোমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক, পি.এমখালী নুরুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা নেজামুর রহমান, মাইজ পাড়া মাদ্রাসার পরিচালক, মাওলানা নুর আহমদ, গোমাতলী হোছাইনিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ইব্রাহীম, ঈদগাহ বাঁশকাটা মাদ্রাসার পরিচালক মাওলানা কবির আহমদসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও দায়িত্বশীল ওলামায়েকেরামের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সকলেই রাসূলে করীম (স.) এর শানে কক্সবাজারে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী দ্বীনি মাহফিলকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
চকরিয়ায় মতবিনিময় সভা:
চকরিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও ওলামায়েকেরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মতবিনিময় সভা ২৩ ফেব্রুয়ারী বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। চিরিঙ্গা এমদাদুল উলূম মাদ্রাসায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, খতিবে আযম (রহ.) এর সাহেবজাদা, বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা সোহাইব নোমানী। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা হাফেজ ছালামতুলাহ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রচার সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদছী। চিরিঙ্গা মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, চকরিয়া বালাগুল মুবিন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি এনামুল হক, ফাসিয়াখালী আশরাফুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল মান্নান, বহদ্দারকাটা মাদ্রাসার পরিচালক মাওলানা হোছাইন আহমদ, রামপুর মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেম, মানিকপুর মদিনাতুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা মোর্শেদুল হক, চরণদ্বীপ ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা ফরিদুল হক, বানিয়ারচর মাদ্রাসার শিক্ষক মাওলানা ইদ্রিস, দরবেশকাটা মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন, চিরিঙ্গা মাদ্রাসার শিক্ষক মাওলানা সরওয়ার আলম কুতুবী, লিকংরোড মাশরাফিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা লোকমান প্রমূখ।
সভায় শানে রেসালাত সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে চকরিয়া উপজেলার পাশাপাশি পেকুয়া, কুতুবদিয়া ও লামা-আলীকদমে দাওয়াতী সফর করার জন্য পৃথক পৃথক প্রতিনিধি দল মনোনীত করা হয়। এ বিষয়ে উপস্থিত সকলে আন্তরিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
রামু উপজেলা
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামী ৪ ও ৫মার্চ অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলন উপলক্ষ্যে এক প্রতিনিধি দল ২৩ ফেব্রুয়ারী রামু উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এলাকায় সফর করেন। জেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মাওলানা মোহাম্মদ ইউনুছ, মাওলানা হুমায়ুন কবির প্রমূখ। সফরকালে নেতৃবৃন্দ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, ওলামায়েকেরাম ও ধর্মপ্রাণ মানুষের সাথে শানে রেসালাত সম্মেলন উপলক্ষ্যে মতবিনিময় করেন।