হ্নীলা ইউপির নবনির্বাচিত পরিষদের সভায় জনসেবা নিশ্চিত ও উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হেলাল উদ্দিন : দেশে চলতি ইউপি নির্বাচনে অনুষ্ঠিত প্রথম ধাপে বিজয়ী হ্নীলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের ১ম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিষদ পরিচালনা সংক্রান্ত আলোচনায় অত্র পরিষদে জনসেবা নিশ্চিতকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্বরোপের পাশাপাশি এই ইউনিয়নকে সন্ত্রাস এবং মাদকমুক্ত করার বিবিধ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

১৭ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে এবং ইউপি সচিব শেখ ফরিদুল আলমের সঞ্চালনায় পরিচিতি ও ১ম সভা অনুষ্ঠিত হয়। এতে হ্নীলা ইউপির ১নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার বশির আহমদ,২নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার বেলাল উদ্দিন,৩নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রফিকুল ইসলাম,৪নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হোছাইন আহমদ, ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রেজাউল করিম,৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আবুল হোছাইন,৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জামাল হোছাইন, ৮নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার নুরুল হুদা ও ৯নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মোঃ আলী, নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার (১,২ ও ৪নং ওয়ার্ড) রাহামা আক্তার, নির্বাচিত (৩,৫ ও ৬নং ওয়ার্ড) নাসরিন পারভিন, নির্বাচিত (৭,৮ ও ৯নং ওয়ার্ড) মর্জিনা আক্তার মদিনা, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা এই ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের হয়রানি বন্ধ করে সেবা দান নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করা হয়। সর্বস্তরের জনসাধারণের জন্য সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা ও ভাতাদি প্রাপ্য উপযোগীদের বিতরণ করে সরকারের লক্ষ্য অর্জন ও উদ্দেশ্য পূরণে ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়। মাদকের কারণে নাফনদীতে মাছ শিকার বন্ধ থাকায় অনেক জেলে পরিবার বেকার হয়ে পড়েছে। করোনাভাইরাস দুঃসময়ে কর্ম হারিয়ে অনেক মানুষ অসহায়-গরীব হয়ে পড়েছে। তাদের কর্মসংস্থান অথবা পূর্ণবাসন এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বন্যার কারণে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তা দ্রæত উন্নয়নের জন্য উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করা হয়।

এছাড়া অত্র ইউনিয়নের যেসব পয়েন্ট দিয়ে মাদকের চালান খালাস ও আদম পাচার সক্রিয় রয়েছে। এই মাদকের কারণে অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে চলেছে। এসব অপরাধে যারা জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। তাছাড়া বিভিন্ন স্কুল-মাদ্রাসার সামনে ইয়াবা কারবারী এবং বখাটে যুবকদের উৎপাত বন্ধ করে ইভটিজিং দমন করে ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করে বেপরোয়া অটোরিক্সা, টমটমসহ যানবাহন নিয়ন্ত্রণ করে যানজট নিরসনের পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। ###