পাকিস্তান জয় পেয়েও স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখোমুখি পুরো দল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গতকাল বিশ্বকাপের টপ ফেভারিট ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে টানা ১১ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। কিন্তু জয় পেয়েও শাস্তির মুখোমুখি পাকিস্তান।

স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখোমুখি পাকিস্তান অধিনায়কসহ পুরো দল। পাকিস্তান অধিনায়কের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পাকিস্তান দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়।

ট্রেন্টব্রিজে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ইংল্যান্ডকে বিশাল রানের লক্ষ্য দেয় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩৪৮ রান করেন সরফরাজরা।

টার্গেটে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করে ইংলিশরা। জো রুট ও বাটলারের সেঞ্চুরিতেও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। সর্বোচ্চ ১০৭ আসে জো রুটের ব্যাট থেকে। ১০৩ রান করে সাজঘরে ফেরেন বাটলার।