সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আশ্রয়ন প্রকল্পে মক্তব চালু করেছে নাফ সীমান্ত একতা সংঘ পরিবার।
গত ২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু আশ্রয়ন প্রকল্পে বসবাসরত জনসাধারণের ধর্মীয় শিক্ষা বিস্তার এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মক্তবের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় পুস্তক বিতরণ করে ২০টি পরিবার,১৮টি পরিবার এবং ৮টি পরিবারের সমন্বয়ে গঠিত ৩টি পাড়ায় মক্তবের উদ্বোধন করেন হ্নীলা নাফ সীমান্ত একতা সংঘ পরিবারের উপদেষ্টা ফোরকান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা নাফ সীমান্ত একতা সংঘের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সহসভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন পুতু, রবিউল আলম, জোহার, মফিজু রহমান, শামসুল আলম ভুলু, সাংগঠনিক সম্পাদক, আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁর দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে আরো ভূমিকা পালনের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। ###
