প্রয়াত দিতির এ দেশ তোমার আমার’ সেন্সর ছাড়পত্র পেল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতির শেষ ছবি ‘‌এ দেশ তোমার আমার’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সিনেমাটির অন্যতম অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

গত বছরের জুনে ছবিটি সেন্সরে জমা পড়েছিল। কিন্তু নানা জটিলতায় ছবিটি সেন্সর বোর্ডের অনুমোদন পায়নি।

জায়েদ খান বলেন, ‘প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে।’

দিতির প্রসঙ্গে টেনে বলেন, ‘আমাদের দেশের বিশিষ্ট অভিনেত্রী দিতির সর্বশেষ সিনেমা এটি। এতে কাজ করে তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতি জমা হয়েছে। সেই সময়ের কথা আজ খুব মনে পড়ছে।’

ক্যানসারের সঙ্গে লড়ে ২০১৬ সালের ২০ মার্চ মারা যান দিতি। মৃত্যুর পাঁচ বছর পর তার অভিনীত ছবিটি ছড়পত্র পেল।