৪র্থ বর্ষে পদার্পন করলো পাঠক প্রিয় অনলাইন টেকনাফ টুডে ডটকম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে ডটকম ৩ বছর পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পন করলো আজ। ৪ বর্ষে পদার্পন উপলক্ষে এই অনলাইনের সকল পাঠক, প্রতিনিধি-সংবাদদাতা, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী সবার প্রতি অকৃত্রিম শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

শুরু থেকেই সীমান্তের সর্বশেষ সংবাদ শ্লোগানে আমরা নিরপেক্ষভাবে দল-মত, জাতি-ধর্ম-শ্রেনী নির্বিশেষে সকল সংবাদ উপস্থাপনের চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি তা বিবেচনার ভার সম্মানিত পাঠকদের।

ইয়াবা ও মাদক ব্যবসার মতো ঘৃণ্য কর্মকান্ডসহ সমাজের সকল অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে আমাদের কলম ছিল সোচ্চার, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের দূর্নীতি ও শিক্ষার উন্নয়নে আমাদের অবস্থান ছিল আপোষহীন। এছাড়া সাম্প্রতিক রোহিঙ্গা সংকট নিয়ে আমাদের লেখনি ছিল বিরামহীন।

ক্যালেন্ডার হিসাবে তিন বছর হয়তো খুউব বেশী সময় নই। কিন্তু একটি অনলাইন পোর্টাল হিসাবে আমাদের ক্যালেন্ডার হিসাবে নয় বরং ঘড়ির কাটা ধরে মিনিট-ঘন্টা হিসাব করে চলতে হয়েছে।

২০১৪ ইং এর শুরুতে একটি অনলাইন পোর্টাল প্রকাশের পরিকল্পনা হাতে নিয়ে তা ২০১৫ ইং এর ৩ জানুয়ারী টেকনাফ টুডে ডটকম পাঠকদের সামনে সংবাদ প্রচার শুরু করে।

আমাদের এই পথ চলায় যারা নানা ভাবে, নানা ক্ষেত্রে সহযোগীতা করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

সম্মানিত পাঠক যারা আমাদের সংবাদে আস্থা রেখেছেন, প্রতিনিয়ত ভিজিট করেছেন “টেকনাফ টুডে ডটকম” ও আমাদের ফেইসবুক পেইজ “টেকনাফ টুডে” কৃতজ্ঞ তাদের প্রতি।

নিঃস্বার্থভাবে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতা যারা কোন কিছুর বিনিময় ছাড়াই প্রতিনিয়ত কষ্ট করে সংবাদ প্রেরন করেছেন এবং এখনো অব্যাহত রেখেছেন, টেকনাফ-উখিয়া, চকরিয়া, পেকুয়া, নাইক্ষংছড়ি, লামা, কক্সবাজার সহ জেলার ও জেলার বাইরের এমনকি দেশের বাইরে থেকেও যারা টেকনাফ টুডেতে সংবাদ প্রেরন করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।

সম্মানিত সেই সব বিজ্ঞাপন দাতা যারা প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মাঝে রুপান্তরিত এই সময়ে অনলাইন মিডিয়াকে গুরুত্ব দিয়ে বিজ্ঞাপন দিয়ে নিজ ও পণ্যের প্রচারের পাশাপাশি আমাদের আর্থিক সহযোগীতা দিয়েছেন এবং যারা এখনো সহযোগীতা অব্যাহত রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।

আরও কৃতজ্ঞ যারা সংবাদের সাথে সংশ্লিষ্ট না হয়েও নিরন্তর শুভ কামনা করেছেন তাদের প্রতি।

সবশেষে টেকনাফ টুডে ডটকম এর প্রথম ডিজাইনার মোয়াজ্জেম হোসেন শাকিল ও বর্তমানে যার তত্বাবধানে টেকনাফ টুডে ডটকম সেই আইটি কক্স এর স্বত্বাধিকারী মোঃ সানাউল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা।

আগামীতেও আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায়।

স্পেশাল কৃতজ্ঞতা : কৃতজ্ঞতা টেকনাফ টুডে ডটকম এর নির্বাহী সম্পাদক প্রচার বিমুখ সব্যসাচী সাংবাদিক হুমায়ুন রশীদের প্রতি যার সহযোগীতা ছাড়া হয়তো এতদূর আসা সম্ভব হতো না।

নুরুল করিম রাসেল
সম্পাদক ও প্রকাশক
টেকনাফ টুডে ডটকম