হ্নীলায় রঙ্গিখালীতে স্বশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলা রঙ্গিখালীতে এক মেম্বার প্রার্থীর স্বশস্ত্র ছেলে ও কর্মী সমর্থকদের গুলিতে অপর এক মেম্বার প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুলিবিদ্ধ রফিক জানান,১৪সেপ্টেম্বর সকাল সোয়া ৯টারদিকে হ্নীলা রঙ্গিখালী ৭নং ওয়ার্ড উত্তর আলীখালীর একটি দোকানের সামনে ফুটবল মার্কার প্রার্থী জামাল হোছাইন মেম্বারের পুত্র মাদক কারবারী ও সন্ত্রাসী শাহ আজমের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল অতর্কিতভাবে স্থানীয় দিল মোহাম্মদের পুত্র ও আপেল প্রতীকের সমর্থক মোঃ রফিক (২৮) কে মাথায় কুপিয়ে এবং দু’পায়ে গুলিবর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখার খবর পেয়ে আপেল প্রতিকের প্রার্থী নুরুল বশরের কর্মী-সমর্থকেরা এসে রক্তাক্ত রফিককে উদ্ধার করে। বিষয়টি থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করার পর রফিককে দ্রæত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহরে রেফার করা হয়। গুলিবিদ্ধ রফিকের স্বজনেরা জানায়, মেম্বার প্রার্থী জামাল হোছাইনের ইন্দন ও উস্কানিতে তার স্বশস্ত্র সন্ত্রাসী ছেলেরা প্রকাশ্যে দিন-দুপুরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আশ্রয় নিয়েছে।
R 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,হ্নীলা রঙ্গিখালীতে এক মেম্বার প্রার্থীর স্বশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকার সাধারণ বাসিন্দা ও ভোটারেরা ইউপি নির্বাচনের সময় এই ধরনের ঘটনায় অজানা আতংকের মধ্যে রয়েছে বলে জানান। ###