৩৪দিন পর চমেকে মারা গেছে দুর্ঘটনায় আহত চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী রাকিব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণির শিক্ষার্থী টিএম রাকিব (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৪আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সুত্রে জানা যায়, মেধাবি ছাত্র রাকিব ঈদুল আযহার দিন এক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এতে সে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। চকরিয়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে রাখা হয় আইসিইউতে। টানা চিকিৎসার ৩৪দিন পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমায় দূরন্ত এ কিশোর।
শিক্ষার্থী রাকিব চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সবুজবাগ ইউনিটের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। সে সবজুবাগ আবাসিক এলাকার বাসিন্দা প্রবাসী আনসারুল করিমের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে মেধাবি ছাত্র টি.এম রাকিবের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।##