বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য, এডভোকেট মুফিদুল আলম অদ্য ২৯/০৭/২০২১খ্রিঃ রোজ বৃহস্পতিবার রাত ২.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিলাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর। তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ যোহর নামাজের পর দক্ষিণ মিঠাছড়ি ফকিরা মোরা মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলার অর্ন্তগত দক্ষিণ মিঠাছড়ি এলাকা নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মুফিদুল আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(আবুল কালাম ছিদ্দিকী)
এডভোকেট
সভাপতি
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
