হ্নীলা ইউনিয়ন ও ৭ নম্বর ওয়ার্ড বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ত্যাগের মহিমায় সবার জীবন উদ্ভাসিত হোক। পবিত্র ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি।
করোনা মহামারীর এই সময়ে তিনি সবাইকে স্বাস্থবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানান।
