মাথাব্যথার কোন লক্ষণগুলো বিপজ্জনক?

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মানসিক চাপে বা রোদে দীর্ঘক্ষণ থাকার কারণে মাথা ব্যথা হতেই পারে। কিন্তু মাথার যন্ত্রণার সঙ্গে যদি থাকে বমি, ভুলে যাওয়া ও আচমকা ব্ল্যাক আউটের মতো উপসর্গ, তবে সতর্ক হতে হবে। মৃদু মাথা ব্যথা ঘরোয়া উপায়ে সারানো সম্ভব হলেও গুরুতর মাথাব্যথার ক্ষেত্রে তা সম্ভব নয়।

মাথাব্যথার কী কী লক্ষণ চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

>> ব্রেন টিউমারের অন্যতম উপসর্গ হল মাথার যন্ত্রণা। টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথার ধরনটা অন্য রকম হয়। এ ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা শুরু হয়।

>> জ্বর ছাড়াই শরীরে কাঁপুনি শুরু হতে পারে। কিছুক্ষণ পর আপনা থেকেই কমে যায়। মাথাব্যথার সঙ্গে সারাক্ষণ বমি বমি ভাব হয়।

>> সম্প্রতি ঘটে যাওয়া কোনও ঘটনার কথা বেমালুম ভুল যাওয়া।

>> সারা দিন ঝিমুনি ভাব থাকে। ঘুম থেকে ওঠার পর মাথা ভারী হয়ে থাকে। কাজ করতে আলস্য আসে।

>> মস্তিষ্কের কোন অংশে টিউমার হয়েছে, তার উপরেও কিছু উপসর্গ নির্ভর করে। সেরিব্রামের টেম্পোরাল লোবে টিউমার হলে দেখতে অসুবিধা হয়।

>> হাত-পা নাড়াচাড়া করতে সমস্যা হয়। হাঁটাচলার সময়ে ভারসাম্য থাকে না।

>> যা ভাবছেন আর যা বলছেন, তার মধ্যে সামঞ্জস্য থাকে না।

>> হাত দিয়ে কোনও জিনিস শক্ত করে ধরতেও সমস্যা হয়। হাতে জোর কমে যায়।

>> ঢোক গিলতে ও খাবার খেতে অসুবিধা হতে পারে। অনেকের ক্ষেত্রে গন্ধের বোধ চলে যায়। মূলত পঞ্চইন্দ্রিয়ের কাজেই সমস্যা দেখা যায়।