সাদ্দাম হোসাইন : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছে।
জানা যায়, ১১জুলাই (রবিবার) সকাল ৯টারদিকে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশ সদস্যরা নয়াপাড়া সি-বøকের পাহাড়ি পাদদেশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একই ক্যাম্পের সি-ব্লকের আবুল ফয়াসের পুত্র মোঃ ইসমাঈল (২৫) কে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
গতকাল ১০জুলাই সকালে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এপিবিএন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের নিকট ফেরত দিতে সক্ষম হয়।
এই ব্যাপারে কক্সবাজার ১৬এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আইন-শৃংখলা রক্ষায় টহল জোরদার করা হয়েছে। ###
