নুরুল বশর : উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর স্মৃতিচারণমূলক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মনজুর। ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো সঞ্চারনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মওলানা আবদুল জলিল, আওয়ামী লীগ নেতা হাশিম মাঝি, আবুল বশর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ফয়েজুল ইসলাম ফয়েজ , রেজাউল করিম ছোট্টু, ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ জুনায়েদ,পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকতার জলিল সাবেক ছাত্রলীগের নেতা, সোহরাব উদ্দিন ভুলু সাবেক যুবলীগ নেতা, মোহাম্মদ ফায়সাল কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক,আবদুর রহিম রেজা, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
