আজ সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ এ অধিবেশন বসবে। এটি হবে চলতি একাদশ সংসদের ২২তম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।

গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম বা ২১তম অধিবেশন শুরু হয়, যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়, পাস হয় ১০টি। এ ছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ০৭ এপ্রিল বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার (০৮ এপ্রিল) সকালে শুরু হবে সংসদের বৈঠক।