নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচন। কিন্তু নির্বাচনের ঠিক আগমুর্হুতে দেশে মহামারি করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। এই অবস্থায় নির্বাচন কমিশন দেশের ১১টি পৌরসভার নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষনা করেন। এরপর বন্ধ হয়ে যায় চকরিয়া পৌরসভা নির্বাচন।
সম্প্রতি সময়ে করোনা সংক্রমণের পরিস্থিতি একটু উন্নতি ঘটলে সর্বশেষ ২ জুন নির্বাচন কমিশন নতুন করে ঘোষনা দেন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে স্থগিত রাখা সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন। এরই প্রেক্ষিতে ইতোমধ্যে চকরিয়া পৌরসভার প্রতিটি জনপদে শুরু হয়ে গেছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীরা শুরু করে দিয়েছেন প্রচার-প্রচারণা, উঠান বৈঠক ও কুশল বিনিময়।
অপরদিকে নির্বাচনের নতুন তারিখ ঘোষনার পর বৃহস্পতিবার (৩জুন) ঢাকা থেকে চকরিয়া পৌরসদরে এসেছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার মেয়র প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। তিনি গতকাল দুপুরে চকরিয়া পৌরসভা ভবনের সামনে চিংড়ি চত্তর এলাকায় পৌঁছলে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণ উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন।
মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরী চকরিয়া পৌঁছেছেন খবর পেয়ে পৌর শহর জুড়ে সাধারণ ভোটার ও তার সমর্থকদের মাঝে আনন্দ উলাস ছড়িয়ে পড়ে। তাকে বরণ করে নিতে কর্মী সমর্থক ও দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্পটসহ মহাসড়কের স্টেশন গুলোতে উলাসে মেতে উঠে।
চকরিয়া পৌরসভা মিলনায়তনে পৌরবাসী ও দলীয় নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত আলমগীর চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য পৌর নির্বাচনে মেয়র পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি চকরিয়া পৌরসভা নির্বাচনে সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি”।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক, সহসভাপতি আমান উল্লাহ আমান, আওয়ামীলীগ নেতা সেকান্দার বাদশা নাগু, জমির উদ্দিন মেম্বার, মোহাম্মদ ইসহাক, চকরিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর আওয়ামীলীগের সদস্য তাজুল ইসলাম, নুরুল আমিন টিপু, চকরিয়া উপজেলা যুবলীগের অর্থসম্পাদক আজিজুল হক, সহসম্পাদক মোজাম্মেল হক, জাকের আহমদ দফাদার, কৃষকলীগ নেতা মোহাম্মদ কালু, ছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও উপজেলা-পৌরসভা যুবলীগ ছাত্রলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বসাধারণ। ##
