হোয়াইক্যংয়ে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দিন মজুরের মৃত্য

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হোয়াইক্যংয়ে মাছ শিকারে গিয়েই বজ্রপাতে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। বাদে আছর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, ২জুন সকাল ৭টারদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়াস্থ টেইল্যা পাড়ার কবির আহমদের পুত্র বেলাল উদ্দিন (৩০) ঝাঁকি জাল নিয়ে পার্শ্ববর্তী খালে মাছ শিকারে যায়। এসময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত চলাকালে সে মাছ শিকার করতে থাকে। এক সময় সে বজ্রপাতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রæত উদ্ধার করে চিকিৎসা নিতে যাওয়ার পথেই সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সে ২বছরের একমাত্র ছেলে,স্ত্রী,মা-বাবা ও আতœীয়-স্বজন রেখে যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর বাদে আছর কাঞ্জর পাড়া গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,বজ্রপাতে দিনমজুর বেলালের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে দাফন করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্র জানায়, নিহতের পরিবারটি চরম অসহায় এবং দরিদ্র অবস্থায় রয়েছে। এলাকার স্বচ্ছল ও বিত্তবানেরা এই পরিবারের প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসা দরকার বলে মনে করেন। ###