আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী মেরিন ড্রাইভের পূর্ব পাশে ভাসমান অবস্থায় পলিথিন মোড়ানো অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত লাশের শরীরের প্রায় মাংস পঁচে গলে নষ্ট হয়ে গেছে,শরীর থেকে মাথারখুলি আলাদা হয়ে গেছে হাত-পা শরীরে নেই। লাশের শরীরে মেয়েদের পরিহিত একটি কাপড় দেখা যায়। অনেকে ধারণা কারেন বয়স আনুমানিক ১০-১২ বছর হতে পারে।
শুক্রবার (২৮ মে) সকালবেলা উত্তর শিলখালী নতুন বাজার কানেক্টিং রোড দক্ষিণ পাশে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় লাশের মতো কিছু একটা দেখতে পেলে সংশ্লিষ্ট বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশের ধ্বংস অবশেষ উদ্ধার করেন।
ইন্সপেক্টর নুর জানান,প্লাস্টিকে মুড়ানো একটা লাশের ধ্বংস অবশেষ পাওয়া গেছে।লাশটি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরের জোয়ারের স্রোতে মেরিনড্রাইভের পূর্বে চলে আসছে মূলত। এটা দীর্ঘদিন হয়তো সমুদ্রে ভাসছিল।
