শ্রীলংকা-বাংলাদেশ ১ম ওয়ান ডে : ব্যাটিংয়ে বাংলাদেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতেছেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ব্যাটিং।

শ্রীলঙ্কা দলে নেই ডিকভেলা-দনাঞ্জয়া

প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিংয়ের পরও প্রথম ওয়ানডেতে দলে জায়গা হয়নি কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার। অধিনায়ক ও ওপেনার কুসল পেরেরাই দাঁড়াবেন উইকেটের পেছনে। এই ম্যাচ দিয়ে নেতৃত্বের অভিষেক হচ্ছে বিস্ফোরক এই বাঁহাতি ব্যাটসম্যানের।

বাংলাদেশের বিপক্ষে রেকর্ড বেশ ভালো আকিলা দনাঞ্জয়ার। একাদশে জায়গা হয়নি তারও। দলের মূল দুই স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা ও লাকশান সান্দাক্যান। দুই জনই রিস্ট স্পিনার।

শ্রীলঙ্কা: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, দুশমন্থ চামিরা, লাকসান সান্দাক্যান।

সুযোগ পেলেন আফিফ

ফিনিশারের ভূমিকায় খেলার লড়াইয়ে ছিলেন তিন জন। মেহেদি হাসান ও মোসাদ্দেক হোসেনকে পেছনে ফেলে প্রথম সুযোগটা পেলেন আফিফ হোসেন।

অনুমিতভাবে একাদশে ফিরেছেন নিউ জিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা সাকিব আল হাসান। সেই সিরিজে তিনে ব্যাটিং করা সৌম্য সরকার জায়গা হারিয়েছেন একাদশে।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।