সাদ্দাম হোসাইন : হ্নীলার এক মাদক কারবারী পরনের জুতার ভেতরে অভিনব কায়দায় ফিটিং করে পাচারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ইয়াবাসহ মোঃ আলম নামে এক মাদক কারবারী আটক হয়েছে।
সুত্র জানায়, গত ১৯মে বিকাল সোয়া ৫টায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির খোন্দকারের নির্দেশনায় পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে প্রধান সড়কে চট্টগ্রামগামী বাসে তল্লাশী চালিয়ে পরিহিত জুতার ভেতওে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ১হাজার ৬শ ৫০পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলা ঊলুচামরী এলাকার মোঃ কাশিমের পুত্র মোঃ আলম (৩০) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে স্থানীয় থানায় সোর্পদ করা হয়েছে। ##
