ভোট জানুয়ারির শুরুতে, নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল : ইসি আনিছুর রহমান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

অনলাইন ডেস্ক :

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনে সব দলের অংশগ্রহণের আশাও করছেন আনিসুর।