প্রেসবিজ্ঞপ্তি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসী এবং সারাদেশের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব উপদেষ্টা এবং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো,তসলিম ইকবাল চৌধুরী।
আরএদিকে, পবিত্র ঈদুল ফিতরে উপজেলাবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন মো,তসলিম ইকবাল চৌধুরী ।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। করোনা সংক্রমণ পরিস্থিতিকে প্রতিরোধ করার লক্ষে সরকারের যে স্বাস্থ্যবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন সেই বিধি নিষেধ মেনে আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করবো।
আল্লাহ সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন…….
