হ্নীলায় পূর্ব শত্রুতার জেরধরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তদের হাতে সোর্স খুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / সাদ্দাম হোসাইন : টেকনাফের হ্নীলায় পূর্ব শত্রুতার জেরধরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আইন-শৃংখলা বাহিনীর সোর্সকে গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করেছে স্থানীয় চিহ্নিত দূবৃর্ত্তরা। লাশ গুমের চেষ্টা করা হলেও জনতার সহায়তায় পাহাড়ি ঘোনা থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ সদস্যরা।
নিহতের বড় ভাই সাদ্দাম হোছন জানান, ১১এপ্রিল (রবিবার) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদার নুরালী পাড়ার আব্দুর রহিমের পুত্র,এক সময়ের আইন-শৃংখলা বাহিনীর কথিত সোর্স ঈমান হোছন (১৭) মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে স্থানীয় আবুল হোছনের পুত্র কুখ্যাত ডাকাত ও ইয়াবা কারবারী আব্দুল খালেক প্রকাশ ডাকাত খালেক, আব্দুর রহমান, আব্দুল আ্উয়াল, আবুল কালামের পুত্র নাসিম,জনৈক আব্দুইয়াসহ ১০/১৫জনের একটি গ্রæপ এসে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় টেনে-হিছড়ে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে নিহতের পিতা স্থানীয় লোকজন নিয়ে পাহাড়ে গিয়ে জাফরের ঝিরি এলাকা হতে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।
এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জাহিদ হাসান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণেল প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য,গত বছর রমজানের দুইদিন উক্ত দূর্বৃত্তরা নিহতের বড় ভাই সাদ্দামকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায় করে। পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে পাহাড়ে গেলে ফেলে পালিয়ে যায়। ###