টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে বিজিবি জওয়ানেরা যাত্রীবাহী যানবাহন তল্লাশী চালিয়ে ৬০লক্ষ টাকা মূল্যমানের সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ ২জনকে আটক করেছে। বিজিবি সুত্রে জানাযায়, ১৯এপ্রিল সকাল ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টের নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে দায়িত্বরত জওয়ানেরা হ্নীলা হতে টেকনাফগামী সিএনজি তল্লাশী চালিয়ে শরীরে অভিনব কায়দায় বাঁধা ১০হাজার ২৫পিস ইয়াবা বড়িসহ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ৯৭৮/০৬নং শেডের ইসহাকের পুত্র আবুল হাশেম (৪০)কে আটক করে।
অপরদিকে সকাল সাড়ে ১১ টারদিকে একই টহলদল কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস বাসে তল্লাশী চালিয়ে সাবরাং মন্ডলপাড়ার আবুল কাশেমের পুত্র আব্দুল্লাহ (২০)কে ৯হাজার ৪শ ৮১পিস ইয়াবা বড়িসহ আটক করেন।
আটককৃত দুই ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
