হ্নীলায় পথচারী পাগলিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেল চালক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের হ্নীলায় এক পথচারী পাগলিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেল বেপরোয়া চালক।

জানা যায়, ১৪ মার্চ সন্ধ্যা ৭ টায় হ্নীলা বাস স্টেশনের উত্তর পাশে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাখা রাস্তায় পাগলি হাটার সময় বেপরোয়া ভাবে আসা একটি অজ্ঞতনামা গাড়ি চাপা দিয়ে মরে গেছে মনে করে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে উক্ত পাগলির দু’পা থেতলে গেছে এবং মাথায় ফেটে রক্তক্ষরণ হয়। মুমূর্ষ অবস্থায় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পাগলিকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত পাগলির অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।