সংবাদ বিজ্ঞপ্তি : আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, কক্সবাজারের বার্তা সম্পাদক (অনুবাদক), সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি, লেখক, গবেষক আজাদ মনসুর’র পিতা ঈদগাঁও বাজারের প্রবীণ রেস্তোরা ব্যবসায়ী শামসুল ইসলাম সওদাগর আর নেই। ইন্নালিল্লাহি…… রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
১ মার্চ সোমবার সকাল ১০ টা ৫০ মিনিটে ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়াস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
সোামবার আছরের নামাযের পর ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়াস্থ জানাযা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
