হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ; নৈপূন্য আর দাপটের সাথে খেলেও জয়ের দেখা পায়নি মৌলভী বাজার ক্রীড়া পরিষদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা হাইস্কুল মাঠে আন্ত:উখিয়া-টেকনাফ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের ৭ম দিনের খেলায় মৌলভী বাজার ক্রীড়া পরিষদকে ১-০গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ত্যাগ করেছে থাইংখালী নুরুল আমিন মেম্বার ফুটবল একাদশ।

১৮ফেব্রুয়ারী (বুধবার) বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের ৭মদিনের খেলায় মৌলভী বাজার ক্রীড়া পরিষদ এবং থাইংখালী নুরুল আমিন মেম্বার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ নৈপূন্য প্রদর্শন করে দাপট দেখিয়ে খেললেও একাধিক গোলের সুযোগ নষ্ট করেন। প্রতিপক্ষ থাইংখালী নুরুল আমিন মেম্বার ফুটবল একাদশও পাল্টা আক্রমণে এগিয়ে আসলে খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলই একাধিক গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি এবং প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর ১মিনিটের মধ্যেই থাইংখালী নুরুল আমিন মেম্বার ফুটবল একাদশের ৭নং জার্সিধারী খেলোয়াড় মুমিন গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এরপরই হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ নৈপূন্য এবং দাপট দেখিয়ে আক্রমণ চালিয়ে একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলে লক্ষ্যভ্রষ্ট কিকের কারণে গোলের দেখা পায়নি। খেলা শেষের দিকে থাইংখালী নুরুল আমিন মেম্বার ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় জুয়েল প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাঁধা দেওয়ার কারণে রেফারী হলুদ কার্ড প্রদর্শন করেন। এরপর উভয় দল দূরন্ত গতিতে আক্রমণ আর পাল্টা আক্রমণ শুরু করে। উভয় দলই খেলায় একাধিক গোলের সুযোগ নষ্ট করলেও কোন দলই আর গোলের দেখা পায়নি। খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে অত্র টূর্ণামেন্টের ৭ম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। ফলে নৈপূন্য দেখিয়ে দাপটের সাথে খেলেও মৌলভী বাজার ক্রীড়া পরিষদকে পরাজয় নিয়ে ভারাক্রান্ত মনে মাঠ ছাড়তে হয়।
খেলায় প্রধান রেফারী ছিলেন ফরহাদুজ্জামান,সহকারী রেফারী ছিলেন সিরাজ,মোহাম্মদ উল্লাহ এবং ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন শামসুল আলম আমিন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের একমাত্র গোলদাতা মুমিন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
আগামী ২১ ফেব্রæয়ারী জাদিমোরা ফুটবল একাদশ এবং সবুজ সাথী ক্রীড়া পরিষদ খারাংখালীর মুখোমুখী হবে। ###