সংবাদ বিজ্ঞপ্তি :
কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প র আয়োজনে ও টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটি ও বন বিভাগ এর সহযোগিতায় অদ্য সকাল ১০টায় টেকনাফ বন রেঞ্জ এর নেচার পার্ক, মোচনী বন বিট সংলগ্ন মাঠে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস২০২২ উদযাপন করা হয়। সভায় টেকনাফ রেঞ্জ বন কর্মকর্তা মোঃ আবুল কালাম সরকার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ ও সদস্য, হ্নীলা ইউনিয়ন পরিষদ হোসাইন আহমদ,টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও নেচার পার্ক সিপিজি র সভাপতি ওসমান গণি,সহকারী বিট কর্মকর্তা মোঃ বেলাল হেসেন, নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, ও উপ প্রকল্প পরিচালক নারায়ণ দাস, প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম।সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মোচনী বন বিটের দায়িত্ব রত কর্মকর্তা বেলাল হোসেন, জীব বৈচিত্র দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মোঃ কামরুল ইসলাম। সভায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভিসিএফ ও সিপিজি র সদস্য ইমাম হোসেন, রহমতুল্লাহ, আরিঔখান জয়, তসলিমা বেগম ও আয়েশা বেগম। উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়ও পরবর্তীতে মোচনীয় বন বিটের সম্মুখে দুটি দেশীয় প্রজাতির গাছের চারা রোপন করা হয়।


