সাদ্দাম হোসাইন : র্যাব-১৫ এর সদস্যরা হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ইসমাঈল ও নুরুল আমিনকে ইয়াবা এবং নগদ টাকাসহ আটক করেছে।
সুত্র জানায়, গত ৫ই ফেব্রæয়ারী (শুক্রবার) বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল হোয়াইক্যং বাজারের মোস্তাক আহমদ চৌধুরী মার্কেটের ভাই ভাই মোবাইল শপে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স্থানীয় শামসুল আলমের পুত্র মোহাম্মদ ইসমাঈল (২০) এবং নুর আলমের পুত্র নুরুল আমিন (১৮) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৫হাজার ৯শ ৫০পিস ইয়াবা, ব্যবহৃত মুঠোফোন ও কিছু নগদ টাকা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
