ফরিদুল আলম : হ্নীলার অবসর প্রাপ্ত শিক্ষক আবু জাহের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
৩ফেব্রæয়ারী সকাল পৌনে ৮টারদিকে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নীলার মরহুম আব্দুল আজিজ সওদাগরের প্রথম স্ত্রীর ২য়পুত্র ও সাবেক প্রাইমারী স্কুলের শিক্ষক আবু জাহের (৭২) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৬ছেলে,৪মেয়ে,আত্নীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শিক্ষার্থী ও শুভাকাংখী রেখে গেছেন। তিনি জাদিমোরা,বাহারছড়া,ঊলুচামরীসহ বিভিন্ন সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি ২০১৭সালে লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় অবসরে যান। সাম্প্রতিক সময়ে তিনি হার্টের বিভিন্ন সমস্যায় ভোগছিলেন। তাঁর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হয়। সেখানেই তিনি হাসপাতালে ইন্তেকাল। বাদে আছর হ্নীলা জাদিমোরা কেন্দ্রীয় পুরান জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে চির নিদ্রায় শায়িত করা হয়।
এদিকে সর্বজন শ্রদ্ধেয় মাষ্টার আবু জাহেরের মৃত্যুতে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলী, টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস), টেকনাফ উপজেলা ছাত্রলীগের উপপাঠাগার সম্পাদক আজিজুল হক কাজলের পিতা মাষ্টার আবু জাহেরের মৃত্যুতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নাসহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, জাদিমোরা নয়াপাড়ার উদয়মান ছাত্র-যুব জাগরণ ঐক্য পরিষদের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক নাইমূল মোরশেদ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব খানসহ অন্যান্য সদস্যগণ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ###
