সাদ্দাম হোসাইন:: উখিয়া উপজেলার জালিয়াপালং মুসা মেম্বার গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের ১৬তম খেলায় চোয়ানখালী ক্রিকেট একাদশকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্নীলা ফুলের ডেইল ক্রিকেট একাদশ।
৩০জানুয়ারী দুপুরে চেপটখালী মেরিন ড্রাইভ সংলগ্ন স্টেডিয়ামে প্রথম রাউন্ডের খেলায় টসে হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে হ্নীলা ফুলের ডেইল ক্রিকেট একাদশ ১৫ওভারে ৫উইকেটের বিনিময়ে ১৬০রান করে। মধ্যবিরতির পর চোয়ানখালী ক্রিকেট একাদশ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২রানে ওভার শেষ হয়ে যায়। ফলে হ্নীলা ফুলের ডেইল ক্রিকেট একাদশ ৮রানে জয় লাভ করে। খেলায় বিজয়ী দলের মোহাম্মদ মিজান ৩২রান এবং ৩উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় প্রধান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ,এস্তাফিজুর রহমান এবং থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন আনোয়ার ইসলাম। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন খাইরুল আমিন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা আহবায়ক ডাঃ এমএ ফয়সাল ফাহিম। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক এইচএম ফারুক শরীফ, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও প্রবাসী নাঈমুল ইসলাম বাবু, রহিম উল্লাহ, প্রজন্ম একাত্তর কক্সবাজার জেলা সিনিয়র সদস্য হেলাল উদ্দিন দুদু, তরুণ ব্যবসায়ী সোহেল, ছাত্রনেতা সাইফুল ইসলাম,এনজিও কর্মী ছৈয়দুল বশর, ইলিয়াছ বাঙ্গালী, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ডালিম, জামাল, জসিম, মজিদ, ইব্রাহীম ও তারেক আজিজ প্রমুখ। প্রধান অতিথি চ্যাম্পিয়ন কার্ড ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন। এসময় সর্বস্তরের ছাত্র ও যুবসমাজ, রাজনীতিবিদ,ব্যবসায়ীসহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। ##
