চকরিয়ায় ২০ বছরের পলাতক আসামি সহ ওয়ারেন্টভুক্ত তিন বনদস্যু গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ২০ বছর ধরে পলাতক থাকা এক আসামিসহ মামলার ওয়ারেন্টী তিনজন বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাকারা ইউনিয়নের পুলেরছড়ার নিকটবর্তী পাহাড়ী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল হামিদ প্রকাশ বতাইয়া (৪৫) এসএমচর পাহাড়ী গ্রামের আবু ছৈয়দের ছেলে। একই এলাকার হামিদ বকসুর ছেলে জয়নাল আবেদীন (৪০), মোহাম্মদ কালুর ছেলে মোহাম্মদ বাপ্পি (৪২)।
অভিযানে অংশ নেয়া চকরিয়া থানার এসআই মোহাম্মদ আবদুল খালেক বলেন, গ্রেপ্তার কৃত হামিদের বিরুদ্ধে ১৯৯৭ সালে প্রথম বন মামলা হয়। তার বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও ৬টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। অপর দুই জনের বিরুদ্ধে একটি করে বন মামলা ওয়ারেন্ট রয়েছে।
এলাকাবাসী জানায়, বন মামলার আসামী হামিদের সাথে নাম ও পিতার নাম মিল থাকায় স্থানীয় অন্য এক হামিদ একাধিকবার আটক হয়ে হয়রানির শিকার হয়।