সংবাদ বিজ্ঞপ্তি :: ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড হ্নীলা বাজার এজেন্ট ব্যাংকিং এর ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ২৪ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে এজেন্টের কার্যক্রম শুরু করে আজ সফলতার সাথে এক বছর পূর্ণতা লাভ করেছে। আজ সকাল ১১ টায় ব্যাংক কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্টানের আয়োজন করা হয়। বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বর্ষপূর্তি অনুষ্টানে উপস্থিত ছিলেন সম্মানিত গ্রাহক ও শুভাকাঙক্ষী বৃন্দ।
