টেকনাফে র‍্যাবের অভিযানে রোহিঙ্গা সাইফুল আরিফ আটক, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
সীমান্ত এলাকা টেকনাফে মাদক কারবারীদের আইনের আওতাই নিয়ে আসতে সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় অংশ হিসাবে ২৬ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় টেকনাফ র‍্যাব সদস্যদের অভিযানে ৪,৭০০ পিছ ইয়াবা ও মাদক বিক্রীর নগদ ১লক্ষ ৬৭ হাজার টাকাসহ টেকনাফ পৌরসভা ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকায় কবির ভিলার ভাড়াটিয়া মোঃ আলীর পুত্র ইয়াবা পাচারকারী রোহিঙ্গা মোঃ সাইফুল ইসলাম প্রকাশ আরিফ(২৭) আটক করে ।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করলেন,র‍্যাব-৭ টেকনাফ শাখার ষ্টেশন কমান্ডার শাহেদ মির্জা মাহতাব।
তিনি আরো বলেন গ্রেফতারকৃত সাইফুল দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক পাচারকারী চক্রের সাথে জড়িত ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।
এদিকে এলাকাবাসী জানিয়েছে অারিফের পরিবার ৮-১০ বছর আগে মিয়ানমার হতে পালিয়ে এসে অলিয়াবাদ মসজিদের ভাড়া বাসায় স্থান নেয় । পরবর্তীতে জীবিকার তাগিদে সে রিক্সা চালানো শুরু করে। একবার পানি পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয় ।
হঠাৎ করে বছর দুয়েক আগে বাংলা মদের কারবার শুরু করে। বাংলা মদ থেকে একপর্যায়ে ইয়াবার কারবারে জড়িয়ে পড়ে।
এমনকি এলাকার উঠতি বয়সী তরুণ-যুবকদের নিয়ে তার বাসায় মাদকের আসর বসাতো বলে জানিয়েছে এলাকাবাসী। অবশেষে রোহিঙ্গা আরিফকে আটক করায় এলাকাবাসী স্বস্থি প্রকাশ করেছে।