টেকনাফ টুডেতে সংবাদ প্রকাশের গ্রেফতার হলো নয়াপাড়ার আব্দুর রহমান হত্যা মামলার ২আসামি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago
টেকনাফে জমি বিরোধের জের ধরে নিহত সাবরাং নয়াপাড়ার আব্দর রহমান ও ঘটনার দিন অস্ত্র হাতে ইসমাইলসহ হামলাকারীদের কয়েকজন

টেকনাফ দক্ষিণ প্রতিনিধি :

টেকনাফ টুডে ডটকম এ সংবাদ প্রকাশের পর গ্রেফতার হলো সাববারং নয়াপাড়া এলাকার আব্দুর রহমান হত্যা মামলার দুই আসামী। আটককৃতরা হচ্ছে হত্যা মামলার ১২ ও ১৩নং আসামি কাটাবনিয়া গ্রামের আব্দুল মাবুদের ছেলে মোঃ ফারুক (৩০)মো: হারুন (২২)।

রোববার রাতে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২জন আসামি গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মাহমুদুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। বিষয়টি নিশ্চিত করে এই কর্মকর্তা জানান, আসামিদেরকে হত্যা মামলায় আদালতে প্রেরন করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার বাদি আব্দুল্লাহ টেকনাফ টুডে কে বলেন, এই হত্যাকান্ডে ওরা সরাসরি জড়িত ছিল। দুই আসামী গ্রেফতার হওয়ায় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। তবে হত্যা মামলার প্রধান আসামী কাটাবুনিয়ার কুদ্দুস মেম্বারের ছেলে ইসমাইল সহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে অনুরোধ জানান।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর নয়াপাড়া এলাকায় আপন চাচাতো ভাইদের হাতে খুন হন আব্দুর রহমান। ঘটনার একদিন পর হত্যার শিকার আব্দুর রহমানের ভাই আব্দুল্লাহ বাদি হয়ে ১৪ জন নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে টেকনাফ থানায় একটি হত্যা মামলায় দায়ের করেছিলেন।