ফারিয়া শাহরিন ভিন্ন ধারার গল্পে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ভালোবাসা দিবসকে উদ্দেশ্য করে নির্মিত হয়েছে নাটক মোনালিসা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক।

নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এতে আরও অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায়, গল্পের নায়ক রতন তার স্বপ্নে লালন করা যে মেয়েটিকে ভালোবাসত তাকে বাস্তবেই পেয়ে যায় । রতন এতিমখানার এক অসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলার্সে কাজ করে। নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সাথে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মাঝে ভালোলাগা তৈরি হয়।

নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনাল। ভালোবাসা দিবসে একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।