বিশেষ প্রতিবেদক : বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে গাড়ির টায়ারে করে অভিনব কায়দায় পাচারের সময় চট্টগ্রাম র্যাবের হাতে বিপূল পরিমাণ ইয়াবা নিয়ে টেকনাফ গোদার বিলের জকিরসহ ৪জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে।
সুত্র জানায়, ২৭ নভেম্বর ভোররাত পৌনে ৩টারদিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার দামপাড়া সৌদিয়া বাস কাউন্টারের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর কক্সবাজা হতে চট্টগ্রামগামী গ্রীণ সেন্টমার্টিন পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব-১৫-৫৩২৯) চেকপোস্টে আসলে র্যাব সদস্যরা তল্লাশী চালানোকালীন কৌশলে পালানোর সময় টেকনাফ গোদারবিলের মৃত বদিউল আলমের পুত্র জাকির আহমদ (৩১), কুমিল্লা মির্জা নগরের মোঃ আসাদ মিয়ার পুত্র মোঃ দুলাল মিয়া (৪৯), বরিশাল উজিরপুরের সানুহারের মোঃ জয়নাল খানের পুত্র মোঃ ফায়জুল হক খান (৪৫) এবং ঢাকা সাভারের উত্তর রাজাসনের প্রিন্সেস রিবারুর পুত্র পলাশ রিবারু (৫২) কে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বাসের লাগেজ বক্সের ভিতর রক্ষিত টায়ারের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৫৬হাজার ৩শ পিস ইয়াবাসহ বাসটি জব্দ করেন।
উল্লেখ্য, ধৃত ১নং আসামির বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানায় ১টি, চট্টগ্রাম বাকলিয়া থানায় ১টি এবং টেকনাফ থানায় ১টি মামলাসহ মোট ৩টি মাদক মামলা রয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও বাসসহ ধৃতদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। ###
