কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ।]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
***********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*******************************************-******
আয়াত নম্বর :-৬৫
*******************

★★ মহান আল্লাহর নামে শুরু করি আমি
যিনি পরম করুণাময় অসীম দয়ালু স্বামী। ★★

ফিলিস্তিনের দক্ষিণে আছে ” আকাবা ” উপসাগর
তীরে ছিলো তার ” আকাবা ” সামুদ্রিক বন্দর –
পূর্বে ছিল নাম তার ” আইলা ” বন্দর
অবাধ্য ইহুদির বসবাস সেথা’ কুটিলে ভরা অন্তর।

ছিলো পেশায় ইহুদি মৎস্যজীবি জলদাস
শনিবারে ধরে মাছ ডেকে আনে সর্বনাশ,
পবিত্র শনিবারে মাছ ধরা ছিলো তাদের বারণ
আল্লাহর আদেশ অবজ্ঞাছলে করে মৎস্য আহরণ।

আসতো মাছ ঝাঁকে -ঝাঁকে ” আইলা ” বন্দর বাঁকে
পরের দিন ফিরে যেতো৷ গভীর সিন্ধু শাখে –
লোভে হয়ে বশবর্তী আঁটে তারা ফন্দি !
মাছ সমাগম মুখে জাল দিয়ে করতো তারা বন্দি।

শনিবারের বিধানে ছিলো যারা সীমালঙ্ঘনকারী
জানো তোমরা এ বিষয়ে তাদের, নিশ্চিত করে আহাজারি ;
ঘৃণিত বানরে রূপ লাভ করে যারা –
পাথুরে ঘেরা প্রাচীরে মৃত্যুবরণ করে তারা।