বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কূল ঘেষে অবস্থিত গ্রাম শাহপরীর দ্বীপের উচ্চ শিক্ষার বাতিঘর শাহ পরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসএসি পরীক্ষার্থীদের বিদায়,ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ জানুয়ারী(মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হক বলেন,শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা এই জনপদে শিক্ষার আলো ছড়ানোর জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।প্রতিবছর এসএসিতে ভালো ফলাফল অর্জন করে টেকনাফ উপজেলায় এই বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পেয়েছে।ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সফলতার জন্য এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আলহাজ্ব রশিদ আহমদ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য ও শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী,টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার জাহেদ হোসেন,শাহ পরীর দ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনির উল্লাহ, শাহ পরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ,শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ্বাস,সাবরাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক, সংরক্ষিত মহিলা মেম্বার ছেনোয়ারা বেগম,হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মু. শামসুল আলম,ডাংগরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য আবুল ফয়েজ।উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মনির উল্লাহ,শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন সাগর, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য জাহেদ হোসেন, মো. কাসেম।
অনুষ্ঠানে জাকারিয়া আলফাজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল আলম, জসিম উদ্দীন, প্রাক্তন ছাত্র শাহ পরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক সাদেকুল আমিন, মো. ইসমাইল, বিদায়ীদের পক্ষ থেকে মো. কাইফ, অধ্যয়নরতদের পক্ষ থেকে দশম শ্রেনীর ছাত্র মোহাম্মদ বিন মফিজ ও দশম শ্রেনীর ছাত্রী নাফিসা আকতার।অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর ছাত্র মুস্তাইনুল ইসলাম, পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্রের প্রত্যুত্তর পাঠ করেন ইউছরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজ উল্লাহ, সাংবাদিক জসিম মাহমুদ, ডাক্তার গিয়াস উদ্দীন, মো. আব্দুল্লাহ, ডা. মো. শফি,সাইফুল্লাহ রেজা,মোঃ ফয়সাল প্রমূখ।
পরে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য রশিদ আহমদের সমাপনী বক্তব্য শেষে সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল আলমের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং বিকাল ৩ টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্টান শুরু হয়।
