সেন্টমার্টিনে র‍্যাবের হাতে আটক হলো চট্টগ্রামে লেগুনা চালক খুনের হোতা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিনিধি।
নগরীর সাগরিকা এলাকা থেকে বিয়ের ভাড়ার বাহানায় লেগুনা চালক নাজমুলকে কৌশলে অপহরণের পর মদুনাঘাট এলাকায় নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি ইমনকে সেন্টমার্টিন দ্বীপ থেকে আটক করেছে র‌্যাব-৭।

আজ বৃহস্পতিবার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

নিহত নাজমুল গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকার মজনু শেখের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, চলতি মাসের ৭ নভেম্বর নগরীতে লেগুনা চালক নাজমুল সাগরিকা এলাকা থেকে অপহরণ হয়েছিলো। নিখোঁজের পর তার পরিবার পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করে।
পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোনে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে বিষয়টি র‍্যাব-৭ কে অবহিত করে তার পরিবার। এরপরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাজুকে আটকের পর রাজুর স্বীকারোক্তি মতে ১০ নভেম্বর সকালে হাটহাজারী অনন্যা আবাসিকের পেছনে চন্দ্রাবিল থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করে র‌্যাব। এর পর থেকে ঘটনার মূল হোতা ইমনকে খোঁজতে থাকে র‍্যাবের গোয়েন্দারা। আজ সেন্টমার্টিন আত্মগুপনে থাকা অবস্থায় তাকে আটক করে র‍্যাব-৭ এর একটি দল।

র‍্যাব আরো জানায়, নাজমুলকে কৌশলে অপহরণের পর চক্রটি নাজমুলকে মদুনাঘাট চন্দ্রবিল এলাকায় খুন করার পর নাজমুলের গাড়িটি অপহরণকারীরা চালিয়ে নিয়ে বোয়ালখালীতে সড়কের পাশে রেখে দেয়।